Soham chakraborty :অভিনেতা সোহম চক্রবর্ত্তীর বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাৎ এর অভিযোগ।

 তৃনমূল নেতা তথা চন্ডিপুর বিধানসভার বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর(Soham chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ 

তিনি তার দলের যুব সভাপতি শাহিদ ইমামের থেকে চলচিত্র করবার জন্য ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন।তৃনমূল নেতার অভিযোগ তিনি এই টাকা অগ্রিম দিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তীকে ।তার সিনেমা "পাকা দেখা" এর জন্য। 

শাহিদ ইমামের থেকে চলচিত্র করবার জন্য ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন।তৃনমূল নেতার অভিযোগ তিনি এই টাকা অগ্রিম দিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তীকে


এই নেতা শাহিদ ইমামামের অভিযোগ তিনি শিক্ষা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন।এর পরে জামিনে মুক্ত হয়ে অভিনেতার কাছে তার ৬৮ লক্ষ টাকা ফেরত চান।

এই কথা শুনে সোহম টাকা নেওয়ার কথা সম্পুর্ন অস্বীকার করেন বলে শাহিদ। এই নেতা শাহিদ আবার চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ।শুভম নামে পরিচিত তিনি।

তার বক্তব্যের মধ্যে তিনি বলেন " সোহম কে টাকা ফেরতের কথা বললে তিনি প্রাথমিক পর্যায়ে ২৫ লক্ষ টাকা ফেরত দিয়েছেন ।বাকি টাকা অর্থাৎ ৪৩ লক্ষ টাকা এখনও ফেরত দেননি অভিনেতা ।


এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যে কোনো সময় ঘোষণা হতে পারে।এরই মধ্যে চন্ডিপুর বিধানসভার বিধায়ক তথা বাংলা সিনেমার অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ অসস্তিতে ফেলতে পারে।

সোহমের বিরুদ্ধে এর আগে এক রেস্টুরেন্ট মালিককে মারধোর এর অভিযোগ সামনে আসে।রাজারহাটে এক রেস্টুরেন্ট মালিকের সাথে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা ।রেস্টুরেন্টের মালিককে চর থাপ্পড় মারেন বলে তার বিরুদ্ধে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করা হয়।

এবার আবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয় চারুমার্কেট থানায় , পুলিশ প্রথমে এই মামলায় গাফিলতি করলেও , আদালতের নির্দেশে সক্রিয় হয়।

শাহিদ ইমাম কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

সোহম চক্রবর্তীর কি যুক্তি 

এই অভিযোগের বিরুদ্ধে সোহম বলেন তার বিরুদ্ধে করা অভিযোগ সত্যি নয়।এই শাহিদ ইমাম ৬৮ লক্ষ টাকা সম্পুর্ন তাকে দেননি, ছবির কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়।অভিনেতা সোহম বলেন " আমি টাকা ঋণ করে ছবির কাজ শেষ করেছি " ।

তিনি বলেন এই মুহূর্তে তাকে অর্থাৎ শাহিদ কে তিনি কথা দিয়েছেন ছবির সত্ত্ব বিক্রি হলেই বাকি টাকা শোধ করে দেবেন।

অপরদিকে শাহিদ ইমামের বক্তব্য তিনি আইনি লড়াই থেকে সরবেন না।অভিনেতার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা নিয়ে তিনি জানিয়েছেন পাওনা টাকা দেওয়া নিয়ে টালবাহানা করে সোহম ,শাহিদ কে তার নিরাপত্তা রক্ষী দিয়ে ভয় দেখানো হয়।

বারংবার তার কাছে পাওনা টাকা চেয়ে হুমকির সম্মুখীন হয়েছেন শাহিদ।তার পাওনা তিনি নিয়ে ছাড়বেন। এই জন্য তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।


0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন