আপনি ট্রেনে বাসে হামেশাই যাচ্ছেন ,আপনার নজরে পড়েছে দেবতা বেশে পয়সা চাওয়ার ঘটনা। আপনি তাজ্জব হয়ে যাবেন জুয়াচুরির এখান থেকেই শুরু হয়।
কোলকাতা এবং শহরতলীর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বহিরাগত ।তাদের কেউ কাগজ কুড়ায়,কেউ ফেরি করে বেড়ায় আবার কেউ দেবতা সেজে (Fraudsters dressed as Gods in Kolkata) পয়সা ইনকাম করে।
এতদিন ঠিক চলছিলো এবার ফাঁস হলো পর্দা, সামনে আসলো বিশাল চক্র ।কলকাতা পুলিশ জানিয়েছে আপনার চারপাশে এসে জড়ো হবে একদল মানুষ কেউ শিব আবার কেউ দুর্গা ইত্যাদি ,আপনাকে ঘিরে দু তিন জন পয়সার জন্য বিরক্ত করবে ।অপরদিকে আরেকজন আপনার পকেটের মানিব্যাগ সাফ করে দেবে।
আপনি একদিকে টাকা দেওয়ার ঝামেলা থেকে মুক্ত হলেন ,আরেকদিকে আপনার পকেট এই দেবতার দল Kolkata Pickpocket Gang সাফ করে দেওয়ায় দক্ষ
কীভাবে কাজ করে এই চক্র?
এদের সুনিপুণ হাতের জাদুতে আপনি বুঝতেই পারবেন না আপনার টাকা গায়েব হয়ে গেছে।জোড়াসাঁকো থানায় চুরির ঘটনায় এক ব্যাক্তির লিখিত অভিযোগের ভিত্তির উপর তদন্তে নেমে পুলিশ অনিল রামজু সালাত, কালো ভাই সালাত, সমীরভাই সালাত, এবং রাজু কুমার এদের গ্রেফতার করে।
Bengali Yuva Sathi : যুব সাথী প্রকোল্পের এই নথি আছে তো ,কোন তথ্য না দিলে আপনার নাম বাদ হতে পারে!!!
এদের জাল বেছানো ছিলো জেলার শহরগুলিতে। হুগলী ,চব্বিশ পরগনা এই জেলাগুলোর মধ্যে এদের সন্ধান পাওয়া গেছে।অর্থাৎ নিষ্ঠার বশে আপনি যখন এদের সাহায্য করছেন এই বিশ্বাস কে নিয়ে আপনার সাথে প্রতারণা করছে এই দেবতা বেশে পকেটমারের দল।
কলকাতা পুলিশের পরামর্শ
কলকাতা পকেটমার চক্র এর থেকে পুলিশ সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আপনার আশেপাশে দেবতা সেজে ভিড় করলে এদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কোলকাতা পুলিশের তরফে।এছাড়া আপনার মানিব্যাগ খেয়াল রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও বাড়ি গুলি বিশেষ করে যেখানে বৃদ্ধ বৃদ্ধা একা থাকেন সেই বাড়িগুলি তে এদের সন্দেহমূলক বিচরণ নজরে এলে স্থানীয় থানায় জানতে বলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন