শিরোনাম: বিস্ফোরক হকি দলের খেলোয়াড় শাকিল " হোটেল বাসন মেজে , ঘর পরিষ্কার করে কি ভালো ফল আশা করবেন" পাকিস্তানের হকি দল অপদস্ত !!!

 এক সময় বিশ্ব হকির মঞ্চে Pakistan Hockey ছিল এক অপ্রতিরোধ্য শক্তির নাম। অলিম্পিক, বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি— পাকিস্তানের সবখানেই ছিল  একচ্ছত্র আধিপত্য। কিন্তু কালের বিবর্তনে সেই সোনালী অতীত আজ ধূসর। 


যে দেশের খেলোয়াড়দের স্টিক থেকে বের হতো জাদুকরী সব গোল, আজ সেই দেশের উত্তরসূরিদেরই কিনা এই অবস্থা

বিদেশের হোটেলে বাসন মেজে হোটেলের খরচ দিতে হয়েছে! Pakistan Hocky দলের খেলোয়াড়দের


 



বিদেশের হোটেলে বাসন মেজে হোটেলের খরচ দিতে হয়েছে! এই মর্মান্তিক ঘটনা শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত দুর্দশা নয়, বরং পাকিস্তানের হকির সামগ্রিক পতনের এক করুণ চিত্র।


ঘটনার প্রেক্ষাপট: কী ঘটেছিল আসলে?

অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলো পাকিস্থান হকি দল। কথা হয় ১৩ দিনের সফরে পাকিস্তান দল খেলতে যাবে।সেইমতো তাদের হোটেল বুকিং করা হয়।

কিন্তু ঘটনার সূত্রপাত এখান থেকে যখন পাকিস্তানি গণমাধ্যমে একটি খবর প্রকাশ হয়।খেলোয়াড়দের জন্য ১০ দিনের রুম বুক করা হয়েছিলো।

এর পরেই ক্ষোভ প্রকাশ করে হকি দলের ক্যাপ্টেন বাট দাবি করে " খেলোয়াড়দের সস্তা রুমে থাকার বন্দোবস্ত করা হয়।সেখানে থাকার বন্দোবস্ত পর্যাপ্ত ছিলো না।আর এই নিয়ে সংবাদমাধ্যমে জানাতে বারণ করা হয়েছিলো পাকিস্তান হকি ফেডারেশনের তরফে

কোন ম্যাচ খেলতে গিয়েছিলো পাকিস্থান হকি দল


এফআইএইচ প্রো লিগের(FIH Pro League) দ্বিতীয় লীগের ম্যাচ ছিলো অস্ট্রেলিয়ায় , এই ম্যাচে পরাজিত হয় দল।কিন্তু বিমান বন্দরে নামা থেকে তাদের সাথে অসহযোগিতা করে পাক বোর্ড।তাদের ১২-১৩ ঘণ্টা লাগেজ নিয়ে ঘুরতে হয় বলে বলে ইমাম বাটের অভিযোগ।এছাড়াও পাকিস্তান হকি দলের আরেক খেলোয়াড় শাকিল তার ক্ষোভ উগরে দিয়ে বলেন " এরকম অব্যবস্থা হলে ভালো ফল আশা করবেন কি করে" ।

তিনি পাকিস্তান হকি ফেডারেশনের (Pakistan Hockey Federation) দিকে প্রশ্ন করেন " একটি ক্রীড়া প্রশাসক বিমান বন্দরে ১২-১৩ ঘণ্টা কেনো বসিয়ে রাখবে,একটি হোটেল যেখানে পর্যাপ্ত ব্যাবস্থা নেই কেনো বুকিং করা হলো" ।


পাকিস্থান স্পোর্টস বোর্ডের কি যুক্তি দিয়েছে।

এই ঘটনায় পাকিস্তান স্পোর্টস বোর্ড বলেন হকি প্লেয়ারদের এফআইএইচ প্রো লিগের  ম্যাচ খেলতে যাওয়ার জন্য বরাদ্দ করা হয় এক কোটি টাকা।কিন্তু সেই টাকার হদিস পাওয়া যাচ্ছে না।এই টাকা নস্যাৎ কে করলো এটি এখনও বলতে পারেনি কর্মকর্তারা।কিন্তু এই ঘটনায় পাকিস্থান হকি বোর্ডের দুর্নীতি প্রকাশ্যে এসেছে ,এই নিয়ে তদন্ত করা হবে বলে বোর্ডের সভাপতি আশ্বাস দিলেও, খেলোয়াড়দের বক্তব্য পরিকাঠামো উন্নয়ন না করলে আশানুরূপ ফল পাওয়ার চেষ্টা বৃথা।আগামী দিনে হকির প্রতি পাকিস্থানের খেলোয়াড়দের আস্থা উঠে যাবে।এই নিয়ে এখনই দ্রুত ব্যাবস্থা নেওয়ার দরকার বলেন খেলোয়াড়েরা ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

{getMailchimp} $title={Stay Informed} $text={Subscribe to our mailing list to get the new updates.}