BJP Bengal Sankalpa Patra 2026: বাংলায় ছাত্র যুবদের জন্য মাসে 15 হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা অমিত শাহ

নির্বাচনমুখী বাংলায় বিজেপির(BJP Bengal Sankalpa Patra 2026)  সরাষ্ট্রমন্ত্রী এর দরাজ ঘোষণা এবার শিক্ষা দুর্নীতিই হাতিয়ার অমিত শাহের।ছাত্র যুব পাবেন মাসিক পনেরো হাজার ঘোষণা ইশতেহারে।

BJP Bengal Sankalpa Patra 2026


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এর প্রাক্কালে বাংলায় এসে একগুচ্ছ জনমহীনী ঘোষণা কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত সাহের।


এদিন বিজপির সদর দফতরে এসে তিনি এক হাত নিলেন বিরোধী এবং রাজ্যের বর্তমান শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে।


এদিন তার আক্রমণের লক্ষ্য ছিলো মূলত শাসক দলের দুর্নীতি এবং ভাতা রাজনীতির বিরুদ্ধে।এদিন স্ট্রেট বাটের খেলে সরাষ্ট্রমন্ত্রী মাসে মহিলাদের তিন হাজার টাকা ঘোষণা করেছেন ।


এছাড়াও উল্লেখ্যযোগ্য বেকার ছাত্র যুবদের জন্য ঘোষণা অমিত সাহের 


এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি ফলে বেকার যুবক এবং যুবতীদের গুরুত্তপূর্ণ সময় নস্ট হয়েছে।তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে এই যুবক যুবতীরা BJP Bengal Sankalpa Patra 2026 মোতাবেক  দ্রুত রাজ্যের সমস্ত শূন্য পদে নিয়োগ পাবেন।এছাড়াও উল্লেখ্যযোগ্য তিনি বলেন রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়েরা সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য এককালীন (One-time) সাহায্য। পনেরো হাজার টাকা করে পাবে

এই টাকা তাদের পরীক্ষার ফ্রম ফিলাপ এবং বিভিন্ন কাজে ব্যয় করতে পারবে।


কোন কোন ছাত্র ছাত্রী এই টাকা পাবেন।


এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতির ফলে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি এবং মাদ্রাসা পিএসসি ইত্যাদি বিভিন্ন দুর্নীতি হয়েছে।  যে সমস্ত বেকার ছেলেরা  তাদেরকে এই অর্থ প্রদান করা হবে।এছাড়া মুখ্যমন্ত্রীর যুবসাথী প্রকল্পের মতো ১৫০০ টাকার ডবল এদিন তিন হাজার টাকার কথা দেওয়ার ঘোষণা করা হয়।

এছাড়াও অনুপ্রবেশ নিয়ে এদিন বলিষ্ঠ ঘোষণা সরাষ্ট্রমন্ত্রীর তিনি বলেন "ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে,বেছে বেছে অবৈধ বাংলাদেশী দের ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হবে।

একদিকে যেমন তিনি অনুপ্রবেশ নিয়ে বলেছেন অপরদিকে তিনি বাংলার কৃষকদের কোথা প্রসঙ্গে বলেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংকল্প পত্রে ঘোষিত প্রকল্পের লাভ পাবে।

বাংলার কৃষক এবং আম চাষীদের জন্য কি ঘোষণা 

বাংলায় কৃষকদের এখন তৃনমূল সরকার সহায়ক মূল্যে চাষীদের থেকে ধান কেনেন। সরকার কৃষক মান্ডির দ্বারা যে মূল্য প্রদান করে তার থেকে অতিরিক্ত ৩১০০ টাকা দিয়ে ধান ক্রয় করা হবে।এছাড়া আম চাষ আমের ফলন এবং ঝড় বৃষ্টিতে মুকুলের ক্ষতি না হয়,বিদেশে আমের রপ্তানি ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

রাজ্যে আরজিকর হসপিটালের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিলো রাজ্য রাজনীতিতে,ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হয় সমাজের বিভিন্ন অংশের মানুষ।শাসক দলকে চাপে পড়তে হয়েছিলো এই ঘটনায়।এদিন কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী কে অমিত শাহ বলেন " মহিলাদের সুরক্ষার জন্য পুলিশি নিয়োগের মহিলাদের বেশি করে নিয়োগ করা হবে,ফলে মহিলারা রাত্রে বাড়ির বাইরে বেরোতে ভয় করবে না"
একই সাথে মহিলাদের জন্য মাসে 3000 টাকা ঘোষণা করেন । Bengal Sankalpa Patra 2026 এর ঘোষণা পত্রের ছত্রে ছত্রে উন্নয়নের থেকে ভাতা পলিটিক্স নজরে পড়ছে ,এই নিয়ে বিরোধী কংগ্রেস ,সিপিআইএম কটাক্ষ করতে ছাড়েনি।
এদিন তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় তিনি অমিত শাহ কে উদ্দেশ্য করে বলেন দূ মুখো সাপ।
একদিকে বিজেপির চার্জশিট আরেকদিকে তৃণমূলের SIR নিয়ে ভয় দেখানো।রাজনীতির পাল্লা কার দিকে ঝুঁকবে ঠিক করবেন সাধারণ মানুষ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন