Helicopter crashed in Nepal Khotang district : নেপালে আবারও উড়ান বিপর্যয় ,মাটি থেকে উঠে ক্রাশ ল্যান্ডিং হেলিকপ্টারের


নেপাল এর খোটাং জেলার এই ভিডিও আপনাকে শিহরিত করবে ,মাটি থেকে সামান্য উঠেই গোত্তা খেয়ে পড়লো হেলিকোপটার।

এই ঘটনায় পাইলট জখম হয়েছেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি তে দেখা যাচ্ছে মাটি থেকে হাত খানেক উঠে প্রথমে লেজের দিক তারপর মাথার দিক টাল খেয়ে দুলতে থাকে কপ্টারটি।

Helicopter crashed in Nepal Khotang district


এরপরে ঘুরপাক খেতে খেতে মাটিতে পরে যায় হেলিকপ্টারটি ।পশ্চিম নেপালের খোটাং জেলার হেলিপ্যাডে উত্তলের সময় এই ঘটনা।একটি ফ্রাম হাউসের থেকে কপ্টারটি উড্ডয়ন করে।খোটাং জেলার প্রধান জেলা কর্মকর্তা রেখা কান্দেল জানিয়েছেন ঘটনায় হতাহত কেউ হয়নি।

এই কপ্টারের পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন এই কপ্টারে পাঁচজন যাত্রী ছিলেন।9N-ASQ  রেজিস্ট্রেশন নম্বর। এই ঘটনায় যাত্রীরা সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।তাদের তরফে 9N-ANA নম্বরের আরেকটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণে উচ্চ বায়ুর কারণে এই ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে।কারিগরি ত্রুটি অথবা মেইনটেন্যান্স এর গাফিলতির কারণে এই ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।

অবতরণের সময় নেপালে হেলিকপ্টারটির প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল মনে করা হচ্ছে, যার ফলে তৎক্ষণাৎ দুলতে থাকে । এয়ার ডাইনেস্টি দ্বারা পরিচালিত হেলিকপ্টারটি খোটাং জেলায় অবতরণের চেষ্টা করছিল। প্রাথমিকভাবে বেশ কয়েক মিনিট লড়াই করতে দেখা গেছে,  লেজটি তীক্ষ্ণভাবে উপরের দিকে কাত হওয়ার আগে  উপরে এবং নিচের দিকে দুলতে থাকে।  হেলিকপ্টারটি অবতরণ  চূড়ান্ত পর্বের সময় খামারের জমিতে বিধ্বস্ত হয়। 

নেপালের এভিয়েশন দফতরের তরফে এই ঘটনার তদন্ত করা হবে বলে সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

{getMailchimp} $title={Stay Informed} $text={Subscribe to our mailing list to get the new updates.}