Bengaluru : বাবাকে বস্তায় বেঁধে কুরিয়ার অফিসে হাজির তরুণী,রমজান মাসে বাসের ভাড়া বৃদ্ধির জন্য এই সিধান্ত

 বাবা কে নিয়ে মেয়েদের দায়িত্ব বোধের কথা প্রায়শই শোনা যায়। বাবাকে বৃদ্ধ বয়েসে অবলম্বন করে মেয়েরা।কিন্তু বেঙ্গালুরুর(Bengaluru) তরুণী বাবাকে বস্তায় বেঁধে সটান হাজির কুরিয়ার অফিসে।


Bengaluru Women tried to Courier her father
বেঙ্গালুরুর(Bengaluru) তরুণী বাবাকে বস্তায় বেঁধে সটান হাজির কুরিয়ার অফিসে


এদিন এই তরুণী হঠাৎ হাজির হন বেঙ্গালুরুর বেঙ্গালুরুর ভ্যালিকাভাল অঞ্চলে একটি কুরিয়ার অফিসে।তার সাথে ছিলেন পাঁচজন, এদের কাছে একটি বস্তা দেখে প্রথমে সন্দেহ হয় অফিসের কর্মীদের।

তারা জিজ্ঞাসা করতে বেরিয়ে আসে থলের ভিতরের আসল রহস্য আস্ত বাবা বস্তার ভিতরে ।কুরিয়ার অফিসের কর্মীদের প্রাথমিক অবস্থায় এদের এই ঘটনা দেখে পাচারের উদেশ্য থাকতে পারে বলে মনে হয়।বস্তা খুলে একজন মানুষকে দেখতে পাবে কল্পনা করতে পারেননি কর্মীরা।


এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন অফিসে আসা এই ব্যাক্তিরা এবং অফিসের কর্মীরা ।তারা জোর করে বলতে থাকে বাবাকে কুরিয়ার করতে হবে।এই যুক্তি দেখায় রমজান মাস বাবাকে নিয়ে বাসে করে যেতে চেয়েছিলেন গন্তব্যে, গাড়ি ভাড়া এতটা তাই কুরিয়ারের সাহায্য নিতে হয়েছে। 


আপনি এই আর্টিকেল গুলি পড়তে পারেন 

Helicopter crashed in Nepal Khotang district : নেপালে আবারও উড়ান বিপর্যয় ,মাটি থেকে উঠে ক্রাশ ল্যান্ডিং হেলিকপ্টারের 

Airline travel free of cost : এখন বিনামূল্যে বিমানে ভ্রমণ!!! 60% সিট বেছে নেবেন ফ্রি তে।ঘোষণা বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের 

ভোট ঘোষণার মুহূর্তে DA পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা,নির্দেশিকা জারি অর্থ দফতরের


এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় পুলিশ কে খবর দেওয়া হয়।তারা এসে জানতে পারে আসল ঘটনা শুনে হতবাক পুলিশ কর্মীরা।রমজান মাসের সময় অতিরিক্ত বাস ভাড়ার জন্য প্রতীকী এই ভিডিও অর্থাৎ এটি একটি নাটকের অংশ বলে এই মহিলা এবং তার সাথে থাকা ব্যাক্তিরা দাবি করে।

                           

এই দলে  যুক্ত মহিলা, তার স্বামী, তার শাশুড়ি, তার শ্যালক এবং তার বাবা যিনি বস্তার মধ্যে  ছিল বলে জানা গেছে।

Bengaluru এর ঘটনায় কুরিয়ার কোম্পানির তরফে লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।কুরিয়ার কোম্পানির তরফে জানানো হয়েছে পরিবারটির কাউন্সিলিং দরকার।তারা চাইছে এরপরে পরিবারটিকে জেরা করতে পুলিশের সাহায্য চাইবে।এই ঘটনা সোশ্যাল মিডিয়ার ফলাফলের এক প্রতিচ্ছবি সামনে নিয়ে আসলো বলে মনোবিদরা মনে করছে।বিখ্যাত হওয়ার নেশা এর জন্য বাবাকে ছাড়ছে না পরিবার।এর সাথে পরিবারটির আলাদা কোনো অপরাধমূলক উদ্দেশ্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

{getMailchimp} $title={Stay Informed} $text={Subscribe to our mailing list to get the new updates.}